বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম কমায় এখন থেকে সবচেয়ে ভালো মানের সোনা প্রতি ভরি পাওয়া যাবে ২ লাখ ৪০ হাজার ৩৫০ টাকায়। যা গতকাল ছিল ২ লাখ ৪২ হাজার ৪৪৮ টাকা।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ মূল্য কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা এবং ২১ ক্যারেটের ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকা। আর ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৫০ টাকা।
অন্যদিকে, রুপার দাম ২২ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮০ টাকা এবং ২১ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা। আর ১৮ ক্যারেট প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply