বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম
জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত পৌর প্রশাসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, ষড়যন্ত্র দাবি করে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ববির দুই পক্ষের বৈঠক মঠবাড়িয়ায় বজ্রপাতে গরুসহ ৩ জনের মৃত্যু কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক বিতর্ক, আপত্তি পেরিয়ে পাস হলো সিকিউরিটিজ কমিশন বিল অর্থ আত্মসাতের পর আত্মগোপনে থাকা ম্যানেজারের মরদেহ উদ্ধার, সহকারী পলাতক কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা: শীর্ষ নেতারা পলাতক দেশজুরে বজ্রপাতে একদিনে নিহত ১৫, নিখোঁজ এক জেলে ‘গণভোটের রায়’ বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে বৈঠকে বসেছে ১১ দল নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০ ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায় দেশের বাজারে আরও কমল সোনার দাম ঝড়-বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জেলে পাড়া সরগরম, চলছে ইলিশ ধরার প্রস্তুতি
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়

ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিতে আনা—নেওয়ার সময় শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকে জানানো হয়। চিঠিতে কনস্টেবল মো. জামাল হোসেন ও মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২৯ এপ্রিল আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা—নেওয়ার পথে দুই কনস্টেবল পেশাগত আচরণের পরিপন্থী কথাবার্তায় যুক্ত হন। এ সংক্রান্ত ভিডিও ফুটেজে তাদের কার্যকলাপ স্পষ্টভাবে ধরা পড়েছে বলে উল্লেখ করা হয়। ট্রাইব্যুনালের মতে, এ ধরনের আচরণ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার পাশাপাশি বিচারিক প্রক্রিয়ার জন্যও ঝুঁকিপূর্ণ।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে আদালতে তোলার সময় ইনুকে ‘টেনশন না করতে’ বলতে শোনা যায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com