বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম
ভাণ্ডারিয়ায় আইন—শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত পৌর প্রশাসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, ষড়যন্ত্র দাবি করে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ববির দুই পক্ষের বৈঠক মঠবাড়িয়ায় বজ্রপাতে গরুসহ ৩ জনের মৃত্যু কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক বিতর্ক, আপত্তি পেরিয়ে পাস হলো সিকিউরিটিজ কমিশন বিল অর্থ আত্মসাতের পর আত্মগোপনে থাকা ম্যানেজারের মরদেহ উদ্ধার, সহকারী পলাতক কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা: শীর্ষ নেতারা পলাতক দেশজুরে বজ্রপাতে একদিনে নিহত ১৫, নিখোঁজ এক জেলে ‘গণভোটের রায়’ বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে বৈঠকে বসেছে ১১ দল নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০ ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায় দেশের বাজারে আরও কমল সোনার দাম ঝড়-বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
জেলে পাড়া সরগরম, চলছে ইলিশ ধরার প্রস্তুতি

জেলে পাড়া সরগরম, চলছে ইলিশ ধরার প্রস্তুতি

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পদ্মা—মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে মার্চ—এপ্রিল দুই মাস অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞার শেষে এখন মেঘনা পাড়ের জেলেরা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর থেকে জেলার অর্ধলক্ষাধিক জেলে মাছ ধরতে নদীতে নামবেন। যার ফলে জেলে পাড়াগুলো এখন সরগরম হয়ে উঠেছে।

মৎস্য বিভাগ বলছে, এ বছর জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন হওয়ায় ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার পুরান বাজার রনাগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিণা ঘাট এবং আনন্দ বাজার এলাকায় জেলে পাড়া ঘুরে জেলেদের ইলিশ ধরার প্রস্তুতি দেখা যায়। জেলেরা কেউ কেউ জাল মেরামত, মিস্ত্রিরা নৌকা মেরামত এবং অনেক জেলে মিলে নৌকা নদীতে নামাতে ব্যস্ত দেখা গেছে।

আনন্দ বাজার এলাকার জেলে মো. ইসমাইল হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা মানলেও আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। এখন আবার জাল—নৌকা প্রস্তুত করেছি নদীতে নামার জন্য।

বহরিয়া এলাকার জেলে খোরশেদ আলম বলেন, নৌকা—জাল মেরামত করতে প্রায় ৩০ হাজার টাকা ঋণ নিতে হয়েছে। এখন যদি ইলিশ পাওয়া যায়, তবে ঋণ শোধ দেওয়া যাবে এবং সংসারও চলবে।

একই এলাকার জেলে ফারুক গাজী বলেন, ইলিশ পাওয়ার আশায় ঋণ করে নৌকা প্রস্তুত করেছি। আমার নৌকায় ৭ জন কাজ করে। ইলিশ পেলে আমাদের সংসার চলবে, না হয় কিস্তি নিয়ে বিপাকে পড়তে হবে। কারণ সরকারিভাবে যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে তাতে সংসার চলে না।চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, নিষেধাজ্ঞার দুই মাসে চাঁদপুরের ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় আমরা দিন ও রাতে অভিযান পরিচালনা করেছি। নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরেছে এমন প্রায় দুই শতাধিক জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে। তবে এই অভিযানের ফলে যেমন জাটকা রক্ষা হয়েছে, তেমনি জাতীয়ভাবে ইলিশ উৎপাদন বৃদ্ধি সহায়ক হবে।তিনি আরও বলেন, জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের সরকার ৪ মাস ৪০ কেজি করে ১৬০ কেজি ভিজিএফ চাল দিয়েছে। পাশাপাশি এবছরই প্রথম জাটকা প্রবণ এলাকার জেলেদের চালের পাশাপাশি অন্যান্য খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com