, , ,
শিরোনাম
পাঁচ বাসে মিলল ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ-জাটকা কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন শ্বশুরবাড়িই ছিল জামাতার ইয়াবা মজুতের আস্তানা, ডিবির অভিযানে গ্রেপ্তার ২ উন্নত চিকিৎসা সেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইড এর সেবা দিবস’ পালিত বরিশালের কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের মাচা ভেঙে ৩০ শিক্ষার্থী আহত ‘ঘরের ভেতর অলৌকিক জোড়া কবর’, রহস্য উদঘাটন ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী মেহেন্দিগঞ্জে ৫বছরের শিশু মাদ্রাসা থেকে আদালতের বারান্দায় পুলিশের নেতৃত্বে বড় পরিবর্তন ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত
দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মন্তব্য করে কপাল পুড়ল বিএনপি নেতার

দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মন্তব্য করে কপাল পুড়ল বিএনপি নেতার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সামজিক যোগাযোগমাধ্যমে চিঠির বিষয়টি প্রকাশ করা হয়েছে। এর আগে ২৯ অক্টোবর বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তালতলী উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে উপজেলা বিএনপির একাংশ, তৃণমূল নেতাকর্মী ও মোস্তাকের অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক। ওই সভায় তিনি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে আওয়ামী লীগকে লালন—পালনের অভিযোগ তোলেন। মোস্তাকের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তালতলী উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসে। এ নিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন।

একদিকে মোস্তাকের অনুসারী হিসেবে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের একাংশ অবস্থান নেয়। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লার পক্ষে অবস্থান নেন তালতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল হক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুল আলম মামুনের নেতৃত্বাধীন উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়। দলের অভ্যন্তরে এ বিরোধের জেরে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বরগুনা জেলা বিএনপির পক্ষ থেকে মোস্তাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তী সময়ে অভিযোগের বিষয়ে তদন্ত করতে একটি কমিটিও গঠন করা হয়। তদন্ত ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে গত ২৯ অক্টোবর তার প্রাথমিক সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost