সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে জ্যেষ্ঠ শিক্ষক দেলোয়ার হোসেনকে চান শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকরা! বাবার লাশ দাফনে সাত সন্তানের আপত্তি পাথরঘাটা থানার বিতর্কিত ওসি ক্লোজ, তদন্ত কমিটি গঠন অশালীন মন্তব্য ও দায়িত্বহীন আচরণের অভিযোগে বরিশাল রেঞ্জ ডিআইজির দ্রুত পদক্ষেপ পাতারহাট বন্দরের খাল পুনরুদ্ধারে প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বরিশালে আওয়ামী লীগের ১৯ জন নেতাকর্মী গ্রে’ফ’তা’র দফায় দফায় আ.লীগের মিছিল মঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন আলেমকে ‘জঙ্গি’ আখ্যা:সাংগঠনিক ব্যবস্থা নিয়ে চলছে আলোচনা
শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ববিতে মানববন্ধন ও বিক্ষোভ

শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ববিতে মানববন্ধন ও বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ববি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

প্রথমে মানববন্ধন এবং পরে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে সঞ্চালনা করেন মো. ফরহাদ হোসাইন। এ সময় বক্তব্য দেন শহীদ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি, মো. বেলাল, আল ইমরান ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ইফতেখার সায়েমসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা না থাকায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।

তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি দেশে অস্থিরতা বাড়াচ্ছে। দ্রুত বিচার নিশ্চিত করা না হলে সাধারণ মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ইফতেখার সায়েম বলেন, আধিপত্যবাদবিরোধী নেতা ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার পর খুনিরা ভারতে পালিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এত সময় পার হলেও বিচার হয়নি। যে মানুষ ইনসাফের কথা বলেছে, রাষ্ট্র আজ তার নিজের ইনসাফ নিশ্চিত করতে পারেনি।

তিনি বলেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ মামলার বিচার আজও ঝুলে আছে। একইভাবে ওসমান হাদির মামলার তদন্ত প্রতিবেদনও বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই সংস্কৃতির অবসান চাই।

মানববন্ধনে আবেগঘন বক্তব্য দেন নিহতের বোন মাসুমা হাদি তিনি বলেন, আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা বিচার চাইতে এসেছি। বিচার নিয়েই ঘরে ফিরতে চাই। যে ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মানুষের অধিকার ও ইনসাফের কথা বলেছে, আজ তার নিজের বিচার কোথায়।

তিনি বলেন,প্রকাশ্যে আমার ভাইকে হত্যা করা হলো, কিন্তু খুনিরা কীভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলএ প্রশ্নের জবাব রাষ্ট্রকে দিতে হবে। আমরা চাই প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

বক্তারা বলেন, দেশের মানুষ এখন ওসমান হাদি হত্যার বিচার দেখতে চায়। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost