, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর পাঁচ নেতা—কর্মীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের আটক করা হয়েছে। শুক্রবার বেতাগী পৌরসভার সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মো. জাহিদুল ইসলাম রনি, মো. ইব্রাহিম রিফাত, মো. হৃদয় হোসেন, মো. রাব্বি ও মো. আরাফাত খান।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ হাওলাদার জানান, গত শুক্রবার কোনো মিছিল হয়নি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা—কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদারের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিওতে ছাত্রলীগের নেতা—কর্মীদের মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে। এ সময় তাঁরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং পুলিশ হত্যার বিচারের দাবি জানান।

বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদার বলেন, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজার নির্দেশনায় শুক্রবার বেতাগী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ নেতা—কর্মীকে নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিল শেষে ফেরার পথে ছাত্রলীগের পাঁচ নেতা—কর্মীকে পুলিশ আটক করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost