, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
বামনায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আজ

বামনায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আজ

Reporter
প্রতিবেদক : মোঃ নাসির মোল্লা
প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বামনা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বামনা, বরগুনার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ নিকহাত আরা।

এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ আকন রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদর উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, বামনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ ইদ্রিস হোসেন, ম্যান ফর ম্যান-এর পরিচালক এম এ মতিন আকন্দ, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাঃ কাজলরেখা ও সাধারণ সম্পাদক মোসাঃ সোহেলা পারভীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ, মানসম্মত শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। একটি কন্যাশিশু যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠে নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সে জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুর সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি তাদের শিক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost