, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
মঠবাড়িয়ায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

মঠবাড়িয়ায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

Reporter
প্রতিবেদক : মোঃ মনির আকন
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ষান্মাসিক সভা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘এনগেজ’ (ঊঘএঅএঊ) প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নেটজ বাংলাদেশ।

সভায় জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় পর্যায়ে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া স্থানীয় পর্যায়ে চলমান উন্নয়ন কার্যক্রম ও ঝুঁকি মোকাবিলায় করণীয় নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তাঁরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা মানুষের অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার প্রশান্ত চক্রবর্তী এবং ফিল্ড ফ্যাসিলিটেটর আশরাফ উদ্দিন ও স্বর্ণালী রায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost