, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
বরিশালে হামে আরও ২ শিশুর মৃত্যু

বরিশালে হামে আরও ২ শিশুর মৃত্যু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬

বরিশালে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) হাসপাতাল ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এ নিয়ে শেবাচিম হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ২৬ জনে। আর পুরো বরিশাল বিভাগে এই সংখ্যা বেড়ে হয়েছে ৩৯।
মারা যাওয়া দুই শিশু হলো— মঠবাড়িয়া উপজেলার মনিরুজ্জামানের চার মাস বয়সি ছেলে আলী আজগর এবং পটুয়াখালী জেলার রাহাত গাজীর তিন মাস বয়সী ছেলে মুয়াজ। তারা দুজনই শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতালের সহকারী পরিচালক আবদুল মুনায়েম সাদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২০৪ জন শিশু।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত বিভাগের ছয় জেলায় হামের উপসর্গ নিয়ে ৬ হাজার ৮৩ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৮৯ জনের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost