শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম
ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান
কাজিরহাট পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কাজিরহাট পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরিশালের কাজিরহাট থানায় যোগদানের পর থেকেই একের পর এক সফল অভিযান পরিচালনা করে আলোচনায় রয়েছেন এএসআই মহিউদ্দিন মঈন। সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামিদের গ্রেফতারে ধারাবাহিক সাফল্যের কারণে ইতোমধ্যে তিনি এলাকায় প্রশংসিত হচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসে কাজিরহাট থানার আরেকটি সফল অভিযানে ৫ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ শাহজাহান, পিতা-মৃত নাজেম আলী, সাং-সাতহাজার বিঘা, থানা-কাজিরহাট, জেলা-বরিশাল।

জানা যায়, বানারীপাড়া থানার মামলা নং জিআর-১১৩/২০১৩ এর সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকার দারুসসালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এএসআই মহিউদ্দিন মঈনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

থানা সূত্রে আরও জানা গেছে, মাত্র দুই মাস আগে কাজিরহাট থানায় যোগদানের পর এএসআই মহিউদ্দিন মঈন ইতোমধ্যে ৪ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত আরও এক পলাতক আসামিকে গ্রেফতার করেছেন। তার ধারাবাহিক অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost