বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বরগুনায় সাবেক মেয়র গ্রেপ্তার

বরগুনায় সাবেক মেয়র গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা পৌরসভার চারবারের সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন আকনকে (৭৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৪ মে) রাত ২টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে আনোয়ার হোসেন আকন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে পাথরঘাটা পৌরসভার ঠিকাদারি কাজের অর্থ আত্মসাতের অভিযোগে পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি মামলা বিভিন্ন তদন্ত সংস্থার তদন্তাধীন আছে। দুজন ঠিকাদার তার বিরুদ্ধে মামলাগুলো করেন।

বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম জানান, সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন বর্তমানে বরগুনা সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে সাবেক মেয়রকে আটকের ঘটনায় পাথরঘাটার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost