রবিবার, ১২ Jul ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
বরিশাল জেলার কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার জাহানারার বড় ভগ্নিপতি মরহুম সেলিম শিকদারের মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কাজিরহাট থানা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক জাহানারার উদ্যোগে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংবাদিক বাকিউল্লাহ খান, সৌরভ, সজিব খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তানিম মাহমুদ সজীব, মনির, মঞ্জু শিকদার, বাবুল, রিয়াজ শিকদার, শাহাদাত হোসেন, মিলনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সভাপতির বক্তব্যে এস এম শাহ আলম মরহুম সেলিম শিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। উপস্থিত সদস্যরাও মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অসুস্থ থাকায় সাংবাদিক জাহানারা সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোয়া ও মোনাজাত শেষে মরহুম সেলিম শিকদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।