, , ,
শিরোনাম
গলাচিপায় চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু ভোলায় ১০০রাকাত নামাজ পড়িয়ে চোরের মুক্তি ‘অ্যারেস্ট চুপ্পু’, আসিফ মাহমুদের দুই শব্দের পোস্ট ভাইরাল গভীর রাতে স্বেচ্ছাসেবক দল নেতার খাসজমি দখল, দুই নির্মাণশ্রমিকের জেল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ উজিরপুরে দুই বাস ও রিকসার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০ ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্বচ্ছতা ও সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ ওএসডি থেকে বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, পদায়ন নিয়ে সমালোচনা কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার, ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস
বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার একটি মুগ ডাল কারখানার বদ্ধ কক্ষ থেকে দুর্জয় শাহ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে নগরীর বিসিক শিল্প এলাকার সিএমএস মুগ ডাল কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুর্জয় শাহ পিরোজপুর জেলার ব্রাহ্মণকুটি গ্রামের রবীনাথ সাহার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিএমএস মুগ ডাল কারখানায় কর্মরত ছিলেন।

কারখানার কর্মচারীরা জানান, দুর্জয় প্রায় এক বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি স্বাভাবিকভাবে কাজ করছিলেন। বিকেলের দিকে হঠাৎ তিনি তার কক্ষে চলে যান। কিছু সময় পর সহকর্মীরা তাকে খুঁজতে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি।

একপর্যায়ে কারখানার আরেক কর্মী সাকিল কক্ষের জানালা খুলে দেখেন, দুর্জয় সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কাজের মাঝখানে নিজ কক্ষে প্রবেশ করার পর আর বাইরে বের হননি দুর্জয়। পরে তার কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে সহকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost