
সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মেহেন্দিগঞ্জে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে নিয়োজিত সুপারভাইজার ও মাঠকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেন্দিগঞ্জ মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য রাজিব আহসান এমপি।
সভায় তিনি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীদের দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না।
রাজিব আহসান এমপি আরও বলেন, সরকারের লক্ষ্য আগামী তিন মাসের মধ্যে সারাদেশে ৪১ লাখ ফ্যামিলি কার্ড প্রকৃত ও যোগ্য পরিবারের হাতে পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে করণীয় বিষয়ে সুপারভাইজার ও মাঠকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করতে সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে