বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬

হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

“হোটেল ব্যবসার আড়ালে মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপ : নেপথ্যে শিপন!” শিরোনামে সংবাদ প্রকাশের পরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় হোটেল স্বাগতমে অভিযান চালিয়ে হোটেল মালিক শিপনসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মালিক শিপনসহ পতিতা ও খদ্দেরদের আটক করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার আড়ালে মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন শিপন। তার নিয়ন্ত্রিত একটি দালাল চক্র নগরীর বিভিন্ন স্থানে অবস্থান করে খদ্দের সংগ্রহ করে হোটেলে নিয়ে আসতো। এর ফলে এলাকাটি অপরাধের আখড়ায় পরিণত হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

নগরীর গুরুত্বপূর্ণ পোর্ট রোড এলাকায় এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পরিবার নিয়ে চলাচলকারী পথচারীরা প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতেন।

অভিযানে শিপন আটক হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাসের ভূয়সী প্রশংসা করেন।

বিষয়টি নিশ্চিত করে এসআই মিহির চন্দ্র দাস বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল-ইসলাম জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল মালিক শিপনসহ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com