বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ

মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ

প্রতিবেদক : এস এম শাহ আলম

বরিশালের মেহেন্দিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী নসিমন উল্টে মেহেদী হাসান (১৯) নামে এক তরুণ চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৪এপ্রিল গতকাল মঙ্গলবার বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার মাদারতলী-কাশিপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত মেহেদী হাসান উপজেলার চানপুর ইউনিয়নের খন্তাখালি গ্রামের জয়নাল সরদারের বড় ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মালবাহী নসিমনটি চালিয়ে মাদারতলী থেকে কাশিপুরের দিকে যাচ্ছিলেন মেহেদী। পথে মাদারতলী-কাশিপুর সড়কের একটি অংশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমনটি রাস্তার ওপর উল্টে যায়। এসময় তিনি নসিমনের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের পরিবার জানায়, অভাব-অনটনের সংসারে সচ্ছলতা ফেরাতে কিশোর বয়সেই মেহনতি পথ বেছে নিয়েছিলেন মেহেদী। পরিবারের বড় সন্তান হিসেবে সব দায়িত্ব ছিল তার কাঁধে। মাত্র ১৯ বছর বয়সে উপার্জনের যুদ্ধে নেমেছিলেন তিনি, কিন্তু একটি দুর্ঘটনা অকালেই তার সব স্বপ্ন কেড়ে নিল।

 

মেহেদীর অকাল মৃত্যুতে তার পরিবারে এখন চলছে শোকের মাতম। বড় সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা-মা। শুধু পরিবার নয়, তার এই মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী, বন্ধু ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নসিমনটি বর্তমানে স্থানীয়দের হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com