বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম
ক্ষমতার দাপটে জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ: ফয়সাল আহমেদের বিরুদ্ধে ক্ষোভ, জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ দাবি বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি : মামলা মেহেন্দিগঞ্জ পৌর সড়কের বেহাল দশা, কর্দমাক্ত পথচারীরা, জনদূর্ভোগ চরমে পরীক্ষা শেষে অস্ত্রসহ ৬ শিক্ষার্থী আটক ভাণ্ডারিয়ায় আইন—শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত পৌর প্রশাসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, ষড়যন্ত্র দাবি করে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ববির দুই পক্ষের বৈঠক মঠবাড়িয়ায় বজ্রপাতে গরুসহ ৩ জনের মৃত্যু কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক বিতর্ক, আপত্তি পেরিয়ে পাস হলো সিকিউরিটিজ কমিশন বিল অর্থ আত্মসাতের পর আত্মগোপনে থাকা ম্যানেজারের মরদেহ উদ্ধার, সহকারী পলাতক কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা: শীর্ষ নেতারা পলাতক দেশজুরে বজ্রপাতে একদিনে নিহত ১৫, নিখোঁজ এক জেলে ‘গণভোটের রায়’ বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে বৈঠকে বসেছে ১১ দল
দেশজুরে বজ্রপাতে একদিনে নিহত ১৫, নিখোঁজ এক জেলে

দেশজুরে বজ্রপাতে একদিনে নিহত ১৫, নিখোঁজ এক জেলে

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সঙ্গে হওয়া বজ্রপাতে বুধবার (২৯ এপ্রিল) দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের বেশিরভাগই কৃষক, জেলে ও দিনমজুর—যারা জীবিকার তাগিদে খোলা আকাশের নিচে কাজ করছিলেন। এ ঘটনায় এক জেলে নিখোঁজ থাকার খবরও মিলেছে।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পটুয়াখালী জেলায়, যেখানে চারজনের মৃত্যু হয়েছে পৃথক ঘটনায়। রাঙ্গাবালীতে সকালে গরু বাঁধতে গিয়ে মারা যান সৌরভ মজুমদার (২২)। কলাপাড়ায় ভুট্টাক্ষেতে কাজ করার সময় প্রাণ হারান জহির উদ্দিন (২৮)। একই এলাকায় গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) এবং গরু নিয়ে ফেরার পথে খালেক হাওলাদার (৫৫) নিহত হন। এ জেলায় বজ্রপাতে অর্ধশতাধিক গবাদিপশুও মারা গেছে।

জামালপুরের ইসলামপুর উপজেলায় দুটি পৃথক ঘটনায় নিহত হন দুজন। নদীতে মাছ ধরার সময় শামীম মিয়া (৩৫) এবং সড়ক নির্মাণকাজে যুক্ত থাকা অবস্থায় সাগর ইসলাম (১৮) বজ্রাঘাতে প্রাণ হারান।

পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পর মো. স্বাধীন (২৫)—এর মরদেহ পরে মাঠ থেকে উদ্ধার করা হয়, যার শরীরে বজ্রপাতের চিহ্ন ছিল। এছাড়া ধানের মাঠ থেকে হাঁস আনতে গিয়ে আয়েশা বেগম (৫০) মারা যান। একই এলাকায় মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ রয়েছেন।

বরগুনায় মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হন কৃষক নূরজামাল (৫৪) ও জেলে আল—আমিন। তাদের পরিবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রাজবাড়ীতে মেয়েকে কোলে নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রাঘাতে মারা যান সুমন মন্ডল (৩৫)। তবে শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়।

ময়মনসিংহে নদীতে মাছ ধরতে গিয়ে সাদ্দাম হোসেন (২৮), রংপুরে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে সাহেরা বেগম (৪০), শরীয়তপুরে নদীতে মাছ ধরার সময় রাজিব শেখ (৩২) এবং বাগেরহাটে গরু আনতে গিয়ে রবিন হাওলাদার (৫৩) বজ্রপাতে নিহত হন।

প্রশাসন কয়েকটি জেলায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা জায়গায় কাজ করা থেকে বিরত থাকা এবং নিরাপদ আশ্রয়ে থাকা জরুরি, বিশেষ করে কালবৈশাখী মৌসুমে ঝুঁকি বেশি থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com