, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জ হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট: দুর্ভোগে সাধারণ রোগীরা দেশীয় অস্ত্র নিয়ে টিকটক ভিডিও করে আতঙ্ক সৃষ্টি: বিএমপির অভিযানে ৭ কিশোর গ্রেপ্তার ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য বাউফলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণ প্রবাসীকে বিষপানে হত্যার অভিযোগ, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক একরাম হত্যা: অভিযোগ আমলে, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
র‌্যাব-৮ এর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮ এর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বরিশাল মহানগরীতে অভিযান চালিয়ে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮

আটককৃত নারী হলেন পারভিন বেগম ওরফে সাথী (৪১)।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার (১৪ মে) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে বরিশাল নগরীর কোতয়ালি মডেল থানা এলাকার লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা থেকে বরিশালগামী পারাবত-১৮ লঞ্চে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, এক নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে বরিশালে নিয়ে আসছে। পরে অভিযানে লঞ্চটির তৃতীয় তলার ‘Parabat Silver Class 325-B’ নম্বর কেবিনে অবস্থানরত পারভিন বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এক পর্যায়ে তার হেফাজতে থাকা খয়েরি রঙের লাগেজ তল্লাশি করে নীল ও কালো পলিথিনে স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে উদ্ধারকৃত আলামতসহ কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost