, , ,
শিরোনাম
বরিশালে অবৈধ মাটি উত্তোলন: বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক, জরিমানা ১ লাখ টাকা সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী বাউফলে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিককে খুঁজছে পুলিশ সিমেন্টবাহী অটোরিকশার ধাক্কায় সন্তানের সামনেই মায়ের করুণ মৃত্যু কাউখালীতে আইনশৃঙ্খলা ও বাল্যবিবাহ নিরোধ সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার বরগুনায় অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার পোশাকের আড়ালে চাকরির নামে প্রতারণা বরিশালে ভুয়া সেনা ক্যাপ্টেনের জালে নিঃস্ব দুই নারী বাবুর্চি বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
কাজিরহাটে বিদ্যানন্দপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

কাজিরহাটে বিদ্যানন্দপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

বরিশালের কাজিরহাট উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা যায়, সরকার ঘোষিত কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় অতিরিক্ত ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মীর, ট্যাগ অফিসার শাহারিয়ার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চাল নিতে আসা সাধারণ কার্ডধারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদুল আজহার বিশেষ বরাদ্দের চাল পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় উপকারভোগীরা সরকারের এ সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost