, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
ঈদযাত্রায় গাফিলতি পাওয়া গেলে সনদ বাতিল: প্রতিমন্ত্রী রাজিব

ঈদযাত্রায় গাফিলতি পাওয়া গেলে সনদ বাতিল: প্রতিমন্ত্রী রাজিব

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬

আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ—প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে।

‎‎বুধবার (২৭ মে) বিকাল ৪টার দিকে বরিশাল নৌবন্দর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী নৌবন্দরের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং লঞ্চে উঠে যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রীদের বিভিন্ন সুবিধা পর্যবেক্ষণ করেন।

‎‎পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী কয়েকটি লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের কোনো সমস্যা বা অভিযোগ আছে কি না তা জানতে চান। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

‎‎নৌ—প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা অবহেলা কিংবা অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। কোনো নৌযানে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সনদ বাতিলও করা হবে।

‎‎এ সময় নৌপরিবহণ সংশ্লিষ্ট কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost