, , ,
শিরোনাম
নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক মেহবুবা আলম কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আদনান রু‌বেল আটক, আদালতে প্রেরণ
কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী

কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী

Oplus_0

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নং দক্ষিণ—পশ্চিম জোলাগাতি গ্রামের মাল বাড়ি জামে মসজিদের সামনে জোলাগাতি খালের ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শত শত মানুষ। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বাধ্য হয়ে এই সাঁকো ব্যবহার করে যাতায়াত করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঁকোটি কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সঙ্গে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামকে সংযুক্ত করেছে। এই পথ দিয়ে সরদার হাট হয়ে ভিটাবাড়িয়া গ্রামের ওপর দিয়ে ভান্ডারিয়ায় স্বল্প সময়ে যাতায়াত করা যায়। ফলে প্রতিদিন এলাকাবাসী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা এই পথ ব্যবহার করেন।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে গেলে বাঁশের সাঁকোটি তলিয়ে যায়। তখন মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। শিক্ষার্থীদের স্কুল—কলেজে যেতে এবং সাধারণ মানুষকে জরুরি প্রয়োজনে চলাচলে ভোগান্তির শিকার হতে হয়।

এলাকাবাসীর দাবি, দুই উপজেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এই স্থানে একটি পাকা সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুরের কাছে একাধিকবার দাবি জানিয়েও তারা সেতু নির্মাণসহ কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পাননি। তাই বর্তমান পিরোজপুর—২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুরের হস্তক্ষেপে দ্রুত একটি পাকা সেতু নির্মাণের দাবি জানান তারা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন,
“বিগত সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাট ও দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের প্রয়োজনীয় উন্নয়ন হয়নি। যুগের পর যুগ এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো পারাপার করছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমি বিষয়টি মাননীয় সংসদ সদস্য ও গৃহায়ন—গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব আহমেদ সোহেল মঞ্জুর মহোদয়ের কাছে তুলে ধরব এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।

শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু বলেন,এটি শুধু একটি সাঁকো নয়, এলাকার মানুষের জীবন—মরণের বিষয়। প্রতিদিন শিশু, শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা এখন সময়ের দাবি।

শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, “এই সাঁকোটি দুই উপজেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলে হাজারো মানুষের ভোগান্তি দূর হবে।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সরেজমিনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। সেতু নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost