, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

Reporter
প্রতিবেদক : মনির আকন
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন জুয়ার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে প্রদীপ হালদার (৩০) ও সমির চন্দ্র খরাতী (৪০) নামের দুইজনকে গ্রে’ফ’তা’র করেছে থানা পুলিশ।

মাত্র ৩ ঘন্টায় বিকাশ একাউন্টে ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকার লেনদেন করে অনলাইন জুয়া খেলার অভিযোগে তাদের গ্রে’ফ’তা’র করা হয়। গ্রে’ফ’তা’রকৃত প্রদীপ হালদার বরিশাল জেলার গৌরনদী থানার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে ও সমির চন্দ্র খরাতী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে। এ ঘটনায় মঠবাড়িয়া থানার এসআই আবুল হাসান সিকদার বাদি হয়ে অনলাইন জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় বিকাশ অফিস কক্ষে বিভিন্ন এ্যাপস ব্যবহার করে জুয়া খেলার অভিযোগে সমির চন্দ্র খরাতীকে পুলিশ আটক করে।

এসময় তার কাছ থেকে ১৭ টি সিম কার্ড, দুটি ল্যাপটপ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশালের গৌরনদী থানার বাটাজোর হরহর গ্রামের বাড়ি থেকে ভোররাতে বিকাশ ম্যানেজার প্রদীপ হালদারকে আটক করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost