শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম
ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল শিক্ষার্থী: বাড়িতে তালা ঝুলিয়ে লাপাপ্তা পরিবার ফেসবুকে ‘বাঁচান’ স্ট্যাটাসের ২৪ ঘণ্টায়ও মেলেনি চিকিৎসকের খোঁজ টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের পর মহাসড়কে ফেলে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক অসম্পূর্ণ সংযোগ সড়ক: মেহেন্দিগঞ্জ—হিজলা সেতুর সুফল থেকে বঞ্চিত হাজারো মানুষ মাউলতলা ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডি গঠন, সভাপতি দেওয়ান মোঃমুনির হোসেন, সদস্য মেহেদী হাসান কাজিরহাট গন চুরির হিড়িক: প্রশাসনের নীরবতায় চরম আতঙ্কে এলাকাবাসী উজিরপুরে ইয়াবা বিক্রির সময় পুলিশের জালে মাদক কারবারি আটক হিজলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু প্যাদার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
স্ত্রী পালালেন প্রেমিকের সঙ্গে, সেই প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন ভুক্তভোগী স্বামী!

স্ত্রী পালালেন প্রেমিকের সঙ্গে, সেই প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন ভুক্তভোগী স্বামী!

স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর প্রতিশোধ নিতে সেই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন এক যুবক। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের এই ঘটনা ঘিরে এলাকায় চলছে ব্যাপক আলোচনা—সমালোচনা। রবিবার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার শাজাহান সিরাজ।

পরিবার ও এলাকাবাসী জানায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। হাসান মিয়ার বাড়ির পাশে একটি এনজিওতে বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। পাশাপাশি বাড়ি থাকায় রাজুর সঙ্গে পারিবারিকভাবে ওঠা বসার সুযোগে জহুরা আক্তারের সঙ্গে গড়ে ওঠে সখ্যতা। এক পর্যায়ে সেই সম্পর্ক রূপ নেয় পরকীয়ায়। গত মাসের ৭ মে বৃহস্পতিবার হাসানের স্ত্রী জহুরাকে নিয়ে চলে যান রাজু। এতে ক্ষুব্ধ হয়ে হাসান প্রতিশোধের পথ বেছে নেন।

ভুক্তভোগী স্বামী হাসান মিয়া বলেন, ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি। চলতি মাসের ৪ জুন সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে আনা হয় এবং পরে তাকে বিয়ে করেন।

বাবুর্চি রাজু মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেউ এটিকে প্রতিশোধের ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এ ধরনের ঘটনা পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়েরই প্রতিফলন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা। একই সঙ্গে প্রশ্ন উঠছে পারিবারিক বন্ধন, নৈতিকতা এবং সামাজিক সচেতনতা নিয়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost