বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
এসএসসিতে নকল রোধে যে ১১ নির্দেশনা দিল মাউশি

এসএসসিতে নকল রোধে যে ১১ নির্দেশনা দিল মাউশি

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা, পরীক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়াসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ রোববার মাউশির বেসরকারি মাধ্যমিক শাখার উপপরিচালক মো. ইউনুছ ফারুকী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।

জানতে চাইলে মো. ইউনুছ ফারুকী বলেন, আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল থেকে। বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে, যা (তত্ত্বীয়) শেষ হবে ২০ মে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।

এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়ম রোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। যেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল বা অকেজো অবস্থায় রয়েছে, সেসব পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।

নির্দেশনায় প্রতিটি পরীক্ষা কক্ষে ‘কাটাওয়ালা’ ঘড়ি টাঙানোর ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের বলেছে অধিদপ্তর।

একই সঙ্গে কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক বা পরীক্ষার্থী যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতেও বলা হয়েছে নির্দেশনায়। কোনো পরীক্ষার্থী যেন কোনোভাবেই এ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বোর্ডগুলো ও অধিদপ্তর থেকে দেওয়া নির্দেশনা ‘যথাযথভাবে’ পালন করতে বলা হয়েছে নির্দেশনায়। অধিদপ্তর বলেছে, ‘নির্দেশনাসমূহ প্রতিপালনে কোনো প্রকার অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com