বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র

উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

প্রায় তিন মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। গত রাতে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালু হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এতে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং কিছুটা কমতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কয়লা সংকটের কারণে গত ১১ জানুয়ারি কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘমেয়াদি কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হওয়ায় জ্বালানি সরবরাহ ব্যাহত হয় এবং উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে দেশের অন্যতম বৃহৎ কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতা দীর্ঘ সময় অব্যবহৃত থাকে।

বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম জানান, কয়লা সরবরাহ নিশ্চিত হওয়ায় আপাতত একটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৪০০ মেগাওয়াট। ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। গ্রীষ্ম এবং সেচ মৌসুমের চাহিদা বিবেচনায় আগামী মে মাসের মধ্যে অন্য ইউনিটটিও চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘমেয়াদি কয়লা সরবরাহ চুক্তি সম্পন্ন না হওয়ায় আপাতত অস্থায়ী ব্যবস্থায় ইন্দোনেশিয়া থেকে ১২ লাখ মেট্রিক টন কয়লা আমদানি করা হচ্ছে। এই কয়লা দিয়ে কেন্দ্রটি প্রায় চার মাস সচল রাখা সম্ভব হবে। এরই মধ্যে একটি কয়লাবাহী জাহাজ পৌঁছেছে, আরও কয়েকটি জাহাজ আসার পথে রয়েছে।

এদিকে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রটির গুরুত্বও বেড়েছে। বিশেষ করে তাপপ্রবাহ এবং সেচ মৌসুমের সময় বিদ্যুৎ ব্যবস্থায় চাপ বাড়লে বড় উৎপাদন কেন্দ্রগুলো সচল রাখা জরুরি হয়ে পড়ে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, বিদ্যমান কয়লাভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালু রাখা গেলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল রাখা সম্ভব।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিম বলেন, কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এতে গ্যাসভিত্তিক বিদ্যুতের ওপর চাপ কমবে এবং তেলভিত্তিক ব্যয়বহুল উৎপাদন হ্রাস পাবে। এককভাবে কেন্দ্রটি দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করতে সক্ষম।

প্রায় ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সালের ১৯ জানুয়ারি প্রথম ইউনিট এবং ৯ এপ্রিল দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। তবে পর্যাপ্ত কয়লা সরবরাহ নিশ্চিত না হওয়ায় চালুর অল্প সময়ের মধ্যেই উৎপাদন বন্ধ হয়ে যায়।

বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি সংকট ও বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে কেন্দ্রটি দ্রুত পূর্ণ সক্ষমতায় চালু করা গেলে তা বিদ্যুৎ খাতে স্বস্তি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com