, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত

নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রলি উল্টে তার নিচে চাপা পড়ে এক চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গাড়িতে থাকা তার সহকারী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৪ মে) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার খেজুরতলা–মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মোঃ হানিফ মাঝি (৩৮)। তিনি বরিশালের বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিদ্ধকাঠির ফুলতলা বাজার থেকে খালি ট্রলি নিয়ে বালু বোঝাই করতে খেজুরতলার দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে বিরাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক হানিফ মাঝি।

এসময় সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost