, , ,
শিরোনাম
উজিরপুরে মন্দিরের সম্পত্তি ও বাড়ি দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ বরিশালে অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের অসদাচরণের অভিযোগ সম্পত্তির জন্য বাবার জানাজা আটকে দিল মেয়ে, মরদেহ পড়ে আছে উঠানে উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫: পরিচয় মিলল ১৩ জনের

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫: পরিচয় মিলল ১৩ জনের

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা—টাঙ্গাইল—যমুনা সেতু মহাসড়কের সড়াতৈল এলাকায় মুনা সেতু সংযোগ মহাসড়কে আজ সোমবার ভোররাতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৫ জন নিহত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একই সময় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম—পরিচয় পাওয়া না গেলেও নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা সকলেই পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত বাকি দুইজনের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারা সকলেই ধান কাটার কাজ শেষে দলবদ্ধভাবে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ঢাকা—টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা সেতু সংযোগ মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost