বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ইতালিতে উচ্ছৃঙ্খল যুবকদের আক্রমণের শিকার বাংলাদেশী যুবক

ইতালিতে উচ্ছৃঙ্খল যুবকদের আক্রমণের শিকার বাংলাদেশী যুবক

ইতালির নেপলস শহরের কতিপয় উচ্ছৃঙ্খল যুবকের বেপরোয়া আচরণের শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার ইতালি প্রবাসী যুবক আসাদুল ইসলাম (২৫)। দুর্ঘটনায় তার (আসাদুল) একটি হাত ভেঙে গেছে। বর্তমানে চিকিৎসাধীন থাকায় কর্মস্থলে ফিরতে পারছেন না তিনি। এতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে আসাদুলের জীবন।

আসাদুল ইসলাম গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার সেন্টু মৃধার ছেলে। ২০২৩ সাল থেকে তিনি ইতালির নেপলস শহরে বসবাস করে একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

৮ জুন দিবাগত রাতে মোবাইল ফোনে আসাদুল ইসলাম বলেন, গত ৩০ মে কর্মস্থলের দায়িত্ব শেষে বাইসাইকেলযোগে বাসায় ফেরার পথে নেপলস শহরের কতিপয় উচ্ছৃঙ্খল যুবক তাকে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে তারা তাদের চলন্ত গাড়ি দিয়ে তার চলন্ত বাইসাইকেলকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পরে গুরুত্বর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

আসাদুল ইসলাম আরও বলেন, সেখানে বসবাসরত কয়েকজন বাংলাদেশির সহায়তায় গুরুত্বর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে দীর্ঘসময় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে বর্তমানে তিনি কর্মহীন অবস্থায় রয়েছেন এবং কর্মস্থলেও ফিরতে পারছেন না।

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির একাধিক ব্যক্তিরা জানিয়েছেন—ওই এলাকায় কিছু উচ্ছৃঙ্খল যুবকের বিরুদ্ধে বাংলাদেশী প্রবাসীদের প্রতি অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। ভিনদেশি কাউকে দেখলেই এসব যুবক প্রায়ই উত্ত্যক্তসহ ভয়ভীতি প্রদর্শন, গাড়ি থেকে শরীরে পানি নিক্ষেপসহ বিভিন্ন ধরনের বেপরোয়া আচরণ করতে থাকে।

আসাদুল ইসলাম বলেন, চিকিৎসার খরচ বেড়ে গেছে, অথচ বর্তমানে কোনো আয় নেই। অপরদিকে মাথার ওপর ঋণের চাঁপ এবং পরিবারের বড় ছেলে হওয়ায় পরিবার নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost