বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পড়ল খাদে

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পড়ল খাদে

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ভোলা—চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণে হারিয়ে সোহাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় যাত্রীদের বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে সিরিয়ালের সোহাগ পরিবহন নামে বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কেরামতগঞ্জ বাজারের কাছাকাছি মোড়ের মধ্যে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তেই বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত দুর্ঘটনা কবলিত বাসের সামনের ও পেছনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করলে ফের অন্য যানবাহনে তারা তাদের গন্তব্যে যান। অন্যদিকে বাসের মধ্যে আটকে পড়া চালককে প্রায় আধাঘণ্টার চেষ্টায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি বাসটির চালকের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে।

যাত্রীরা গুরুতর আহত না হলেও চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, অজ্ঞান থাকায় তার নাম পরিচয় পাওয়া যায়নি। চালককে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com