বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বর্ষ বরণ উদযাপন

মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বর্ষ বরণ উদযাপন

প্রতিবেদক : এস. এম. শাহ আলম

‎বরিশালের মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বর্ষ বরণ—১৪৩৩ উদযাপন করা হয়েছে। বাঙালির প্রাণের উৎসব বর্ষ বরণ উপলক্ষে মঙ্গলবার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা পার্ক শহীদ মিনারে শিল্পকলা একাডেমি,কয়েকটি সাংস্কৃতিক—সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র—ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

নতুন বৎসরকে বরণ করে নিতে সকাল—৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আনন্দ শোভাযাত্রাটি পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে মুক্তিযোদ্ধা পার্কে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সজল চৌধুরী,মেহেন্দিগঞ্জ পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন, মেহেন্দিগঞ্জ ললিতকলা একাডেমির সভাপতি খলিলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক খান বেনজির আহমেদ,শিক্ষক ও লেখক গাজী শাহরিয়ার হোসেন, মেহেন্দিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক মিরণ স্যার সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রুনা লায়লা ও শিক্ষক জসিম উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com