, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
বামনায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বামনায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : মোঃ নাসির মোল্লা 
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বরগুনার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৮ (আঠারো) পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার ১ নং বুকাবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ বুকাবুনিয়া এলাকার বামনা—পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে সামসুল হক হুজুরের ফার্মেসীর সামনে থেকে তাঁদের —১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন বামনা সদর ইউনিয়নের রুহিতা এলাকার মোঃ ফারুক ফরাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৫) এবং বুকাবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বুকাবুনিয়া এলাকার মোঃ সেকান্দার আকনের ছেলে মোঃ হাফিজুর রহমান হাসু মনি (২৬)।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার এসআই (নিরস্ত্র) মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ আমির হোসেন, কনস্টেবল জসিম উদ্দিন ও সাজেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ বুকাবুনিয়া গ্রামের সামছুল হুজুরের ফার্মেসীর সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উক্ত দুই তরুণকে আটক করা হয়।

​পরবর্তীতে তল্লাশি চালিয়ে শফিকুল ইসলামের নিকট থেকে নীল পলিথিনে মোড়ানো সাদা প্লাস্টিকের কৌটায় থাকা ১৪ পিস এবং হাফিজুর রহমানের জিন্স প্যান্টের পকেট থেকে ৪ পিস সর্বমোট ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​​এ বিষয়ে বামনা থানার এসআই মোঃ মাইনুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি বলেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost